ঢাকার বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে টি-টোয়েন্টি: রাজশাহী কলেজ মাঠে কাল শুরু হয়েছে ক্লেমন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে মুক্তি সংঘ (৮৩/৪) ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে (৮২)। টুর্নামেন্টের উদ্বোধন করেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান (লিটন)। উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ ও মহানগর পুলিশ কমিশনার নওশের আলী। —রাজশাহী অফিসকোম্পানীগঞ্জে ফুটবল: চরফকিরা ডিবিএইচ গোল্ডকাপ ফুটবলে গতকাল চরকাঁকড়া ইউনিয়ন একাদশ টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছে কবিরহাট উপজেলাকে। —নোয়াখালী অফিস সরিষাবাড়ী ক্রিকেট লিগ: কালকের খেলায় স্বাধীন ক্রিকেট একাদশ (৮৯) ৯ রানে হারিয়েছে স্বর্ণালী একাদশকে (৮০)। ম্যান অব দ্য ম্যাচ জয়ী দলের রবিউল। —সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি