ঢাকার বাইরে
রাজশাহীর খেলা: ক্লেমন টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি (৭২/৪) ৬ উইকেটে হারিয়েছে রাজশাহী ক্রিকেট একাডেমিকে (৭১)। মহানগর স্কুল ক্রিকেটে মুসলিম হাইস্কুল (১২৬/৯) ২৭ রানে বালিয়াপুকুর বিদ্যানিকেতনকে (৯৯) হারিয়ে ফাইনালে উঠেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেটে জাবির আল নূরের হাফ সেঞ্চুরিতে (৮০*) চাঁপাইনবাবগঞ্জ (১৩৬) ১০ উইকেটে হারিয়েছে নওগাঁ জেলা দলকে। আন্ত-উপজেলা ভলিবলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো পবা উপজেলা। কাল ফাইনালে তারা ৩-০ সেটে হারিয়েছে চারঘাট উপজেলাকে। সেরা খেলোয়াড় পবার সোহেল। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান।—রাজশাহী অফিসশেরপুরে টি-টোয়েন্টি: গৌরীপুর নতুন দিগন্ত ক্লাব আয়োজিত জিএমপিএল টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে জাগরণী বাগবাড়ী ক্লাব। কাল ফাইনালে তারা (১৩৪/৮) ৯ রানে হারিয়েছে এনএনসিসি সজবরখিলা ক্লাবকে (১২৫)। —শেরপুর প্রতিনিধি