ঢাকার বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে হ্যান্ডবল: প্রথম বিভাগ হ্যান্ডবল লিগের ফাইনালে কাল রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কসমস স্পোর্টিং ক্লাব মাঠ ত্যাগ করলে বাইলজ অনুযায়ী চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবকে। খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ১৪-১১ গোলে এগিয়েছিল ফ্রেন্ডস। লিগের সেরা খেলোয়াড় হয়েছেন রানার্সআপ কসমস ক্লাবের সাইদুর ও সর্বোচ্চ গোলদাতা ফ্রেন্ডস ক্লাবের রাজন। —রাজশাহী অফিসনড়াইলে ফুটবল: পান্না-জাহাঙ্গীর-দিলু কিউট দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে কাল জুয়েল স্মৃতি সংসদ ৩-১ গোলে সুফিয়া স্মৃতি সংসদকে হারিয়েছে। জয়ী দলের পক্ষে সবুজ, আলাউদ্দিন ও নাছিম একটি করে গোল করে। সুফিয়া স্মৃতি সংসদের পক্ষে একমাত্র গোলটি অমৃতের।—নড়াইল প্রতিনিধি