ঢাকার বাইরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী ক্রিকেট: প্রথম বিভাগ ক্রিকেট লিগে রানীনগর ক্রিকেট ক্লাব (১১২/৩) ৭ উইকেটে হারিয়েছে আগমনী ক্রীড়াচক্রকে (১০৯)। জয়ী দলের সিয়াম নিয়েছেন ৪ উইকেট। —রাজশাহী অফিসবগুড়ায় টি-টোয়েন্টি: আগামী ২৪ জানুয়ারি থেকে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হচ্ছে বগুড়া ভান্ডার টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। প্রিমিয়ার ডিভিশনের ৪টি, ১ম বিভাগের ৪টি ও ২য় বিভাগের ২টি করে দল খেলবে টুর্নামেন্টে। —নিজস্ব প্রতিবেদক, বগুড়াজামালপুরে অনূর্ধ্ব-১৬ ক্রিকেট: স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে কাল জামালপুর উচ্চবিদ্যালয় (১১২) ৫৬ রানে হারিয়েছে রশিদপুর ইজ্জতুন্নেছা উচ্চবিদ্যালয়কে (৫৬)। —জামালপুর প্রতিনিধি