ঢাকার বাইরে
রাজশাহীতে ক্রিকেট: জিয়া স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেটে গোদাগাড়ী উত্তরা পল্লী উন্নয়ন সমিতির মাহমুদ সালামের হ্যাটট্রিকে (৭/৬) পল্লী উন্নয়ন সমিতি (১৭৭/৫) ১৪১ রানে হারিয়েছে ইলেভেন ফ্রেন্ডস দলকে (৩৬)। অন্য ম্যাচে আলী স্মৃতি সংঘ (১০৯/৬) ৪ উইকেটে রাজশাহী ক্রিকেট একাডেমি হলুদ দলকে (১০৭/৮) এবং ক্রিকেট একাডেমি নীল দল (১৭৭/৫) ১০১ রানে ফুটবল কল্যাণ সমিতিকে (৭৬) হারিয়েছে। —রাজশাহী অফিসফরিদপুর ক্রিকেট লিগ: কসমস ক্রিকেট ক্লাবকে (১৫৭) ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে নগরকান্দা ক্রিকেট ক্লাব (১৫৮/২)। জয়ী দলের জীবন হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়েছেন। —ফরিদপুর অফিসমাগুরা ক্রিকেট লিগ: ইয়াং স্টার ক্রিকেট ক্লাবকে (১২০) ৩০ রানে হারিয়েছে মঈনুদ্দিন স্মৃতি সংসদ (১৫০)। অন্য ম্যাচে দিলীপ স্মৃতি সংঘকে (১৫৪/৭) ৩৫ রানে হারিয়েছে শহীদ পাইলট মুকুল স্মৃতি সংসদ (১৮৯/৯)। —মাগুরা প্রতিনিধিইবিতে ক্রিকেট: ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্তবিভাগ ক্রিকেটের ফাইনালে উঠেছে ইসলামের ইতিহাস ও আরবি বিভাগ। কাল সেমিফাইনালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (১২৩/৩) ৭ উইকেটে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগকে (১২২/৭) এবং আরবি বিভাগ (১১৭/৬) ৪৫ রানে অর্থনীতিকে (৭২) হারিয়েছে।—ইবি প্রতিনিধিকিশোরগঞ্জে ক্রিকেট লিগ: কিশোরগঞ্জ মুসা মিয়া প্রথম বিভাগ ক্রিকেটের উদ্বোধনী খেলায় শহীদ জাকির স্মৃতি সংসদ (১৮৮/৩) ৭ উইকেটে হারিয়েছে চাদের হাঁটকে (১৮৭)। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জাকির স্মৃতির খোকন। —নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জকমলগঞ্জে ফুটবল: গোল্ডকাপ ফুটবলের উদ্বোধনী খেলায় টাইব্রেকারে তরুণ সংঘ বৃন্দাবন ৫-৩ গোলে হারিয়েছে ফেঞ্চুগঞ্জ সার কারখানা একাদশকে। ম্যান অব দ্য ম্যাচ বৃন্দাবনের গোলরক্ষক রাসেল।—কমলগঞ্জ প্রতিনিধি