ঢাকার বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর খেলা: ক্রিকেট: শহীদ জিয়া স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেটে কাল ২২ নম্বর ওয়ার্ড কমিশনার একাদশ (৮৫/১) ৯ উইকেটে ইনোসেন্ট একাডেমিকে (৮৪), রাজশাহী ক্রিকেট একাডেমি নীল (১২৬/৫) ১৩ রানে বায়া ক্রিকেট একাডেমিকে (১১৩) ও থ্রি-আর ক্রিকেট একাডেমি (১৬২/৮) ৪০ রানে সপুরা সংঘকে (১২২) হারিয়েছে। ভলিবল: প্রথম বিভাগ ভলিবলে সিটি ক্লাব ৩-০ সেটে জাগ্রত সংঘকে এবং গ্রিন স্টার ক্লাব ৩-০ সেটে আমবাগান ক্লাবকে হারিয়েছে। —রাজশাহী অফিসনোয়াখালীতে ফুটবল: জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে কাল নরসিংদী খেলোয়াড় কল্যাণ সমিতি টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়েছে কুমিল্লা প্রান্তিক ফুটবল একাদশকে। জয়ী দলের লিটন সেরা খেলোয়াড় হয়েছেন।—নোয়াখালী অফিসমাগুরা ক্রিকেট লিগ: কাল মুকুল স্মৃতি সংঘ সাচানী (১৮৬) ১৪০ রানে ফারুক স্মৃতি সংঘকে (৪৬) এবং মনি স্মৃতি সংসদ (১২৪/৪) ৬ উইকেটে হারিয়েছে এম এন স্পোর্টিং ক্লাবকে (৮৩/৬)। —মাগুরা প্রতিনিধিসিরাজগঞ্জে জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া: মহিলা ভলিবলে সরকারি টেকনিক্যাল স্কুলকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ডা. নওশের আলী মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়। —নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জনড়াইলে ক্রিকেট: দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ভাটিয়া ক্রীড়াচক্র (১৯০) ৯৩ রানে ডেসটিনি ক্লাবকে হারিয়েছে।—নড়াইল প্রতিনিধিফেনীতে গোল্ডকাপ ফুটবল: মাস্টার নূরুল হক স্মৃতি গোল্ডকাপ ফুটবলে কাল মুন্সিরহাট একাদশ ৫-০ গোলে আনন্দপুর একাদশকে হারিয়েছে। মহিউদ্দিন ও রিপন ২টি করে এবং মুন্না একটি গোল করেন। —নিজস্ব প্রতিবেদক, ফেনীধনবাড়িতে ক্রিকেট: বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেটে কলেজপাড়া স্পোর্টস জোনকে (৭৭) ৬ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বকলবাড়ি একাদশ (৭৮/৪)। ৩ উইকেট নিয়ে ও ৪৭ রান করে ম্যাচ-সেরা আল আমিন।—বিজ্ঞপ্তি