ঢাকার বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া: খুলনা জেলা স্টেডিয়ামে কাল শেষ হয়েছে ৩৯তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। খুলনা জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতা শুরু হয়েছিল ২০ মার্চ। উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদসহ অনেকেই। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।—নিজস্ব প্রতিবেদক, খুলনাপটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্তবিভাগ ক্রিকেটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদকে (৫৩) ১৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কৃষি অনুষদ সপ্তম সেমিস্টার (৪০)। ম্যান অব দ্য ম্যাচ ও টুর্নামেন্ট জয়ী দলের রতন। খেলা শেষে জয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেন।—পটুয়াখালী অফিসকমলগঞ্জে টেনিস: বিটিএ প্ল্যান্টার্স টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ডানকান ব্রাদার্স মনু ভ্যালি ক্লাব। পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন মকবুল হায়দার রিজভি ও দ্বৈতে চ্যাম্পিয়ন রিজভি ও ফাহমিদ জুটি। প্রবীণ এককে চ্যাম্পিয়ন বালিশিরা ভ্যালি ক্লাবের শিবলি।—কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি কটিয়াদীতে স্বাধীনতা দিবস ভলিবল: কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বাধীনতা দিবস ভলিবলে খিদিরপুর শেখ কামাল স্মৃতি সংসদকে ৭৫-৭১ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সৈয়দ বদরুদ্দোজা নাজনু স্মৃতি সংসদ। প্রতিযোগিতায় অংশ নিয়েছে মোট ৮টি দল। খেলা শেষে জয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন সাংসদ আবদুল মান্নান।—কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি