ঢাকার বাইরে খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর খেলা: দ্বিতীয় বিভাগ হকিতে কাল রবিউদ্দিন স্মৃতি সংঘ ৭-০ গোলে উত্তরবঙ্গ ক্রীড়াচক্রকে এবং আলিফ স্পোর্টি ৪-০ গোলে পদ্মা হকি ক্লাবকে হারিয়েছে। ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেটের আঞ্চলিক চ্যাম্পিয়ন রাজশাহী। কাল ফাইনালে রাজশাহী (৯০/৮) ২ উইকেটে হারিয়েছে পাবনাকে (৮৯)। —রাজশাহী অফিসফরিদপুরে ক্রিকেট: প্রিমিয়ার ক্রিকেটে কাল শোভারামপুর ইডেন ক্লাব (১৭২/৯) ১ উইকেটে গ্রেটার ফরিদপুর ক্রিকেট ক্লাবকে (১৭১) হারিয়েছে।—ফরিদপুর অফিসবিভাগীয় কমিশনার গোল্ডকাপ: রাজশাহী ১-০ গোলে স্বাগতিক চাঁপাইনবাবগঞ্জকে হারিয়েছে।—চাঁপাইনবাবগঞ্জ অফিসশাহরাস্তিতে ফুটবল: বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাজীগঞ্জের ইসলামপুর একাদশ। পরশু ফাইনালে তারা ২-১ গোলে হারিয়েছে রামগঞ্জের কোমরতলা টাইগার ক্লাবকে।—শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি