ঢাকার বাইরে খেলতে অনাগ্রহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় পর্ব শুরু হবে ১৫ এপ্রিল। কিন্তু অ্যাওয়ে ম্যাচগুলো খেলতে বেশির ভাগ ক্লাব অনাগ্রহী। কাল পেশাদার লিগ কমিটির সভায় তাই এ নিয়ে কোনো সিদ্ধান্তই হয়নি। আগামী শনিবার নির্বাহী কমিটির সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। ক্লাব কর্মকর্তাদের অভিযোগ, ঢাকার বাইরের ভেন্যুগুলোতে যথেষ্ট নিরাপত্তা নেই। এই সভায় মাঠ সমস্যা এবং আবাসন সমস্যার কথাও তুলে ধরেন তাঁরা।