ঢাকার বাইরে দুই ভেন্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার লিগের অ্যাওয়ে ম্যাচগুলো ঢাকার বাইরে খেলতে আপত্তি ছিল বেশির ভাগ ক্লাবের। তবে আপাতত দুই ভেন্যুতে খেলতে রাজি 

হয়েছে ক্লাবগুলো। ভেন্যু পরিদর্শন শেষে প্রতিনিধিদের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম ও গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি
স্টেডিয়ামে খেলবে তারা। তবে ফেনী সকারের মাঠের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আবারও ৩ মে ফেনী সকারের মাঠ পরিদর্শনে যাবে প্রতিনিধিদল। এর পরই এই ভেন্যুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। কাল পেশাদার লিগ কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।