ঢাকার মাঠে ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মতিঝিেল টিঅ্যান্ডটি স্কুল মাঠে গতকাল ব্র্যাক তার কিশোরী ক্লাবের ফুটবলারদের আর্জেন্টিনা–ব্রাজিলে ভাগ করে একটি ম্যাচের আয়োজন করে। সেই ম্যাচের একটি মুহূর্ত l ছবি: প্রথম আলো
রাজধানীর মতিঝিেল টিঅ্যান্ডটি স্কুল মাঠে গতকাল ব্র্যাক তার কিশোরী ক্লাবের ফুটবলারদের আর্জেন্টিনা–ব্রাজিলে ভাগ করে একটি ম্যাচের আয়োজন করে। সেই ম্যাচের একটি মুহূর্ত l ছবি: প্রথম আলো

এবারের বিশ্বকাপ জয়ের লড়াইয়ে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হবে িক না, সে উত্তর এখনো ভবিষ্যতের গর্ভে তবে গতকাল শুক্রবার ছুটির দিনে জমজমাট ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ হয়ে গেল ঢাকায়। সে ম্যাচে সোনালি কাপটি উঁচিয়ে ধরে উল্লাসে মেতেছে সাদা-আকাশি দল।
বিশ্ব এখন গরম বিশ্বকাপের উত্তাপে। বাংলাদেশেও ঘোর বর্ষা সেই তাপে তপ্ত। তাতে নতুন মাত্রা যোগ হলো গতকাল ব্র্যাকের আয়োজনে কিশোরীদের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ।
বেলা তিনটায় মতিঝিলের টিঅ্যান্ডটি বিদ্যালয় মাঠে সাদা-আকাশি আর হলুদ-সবুজ জার্সি পরিহিত দুই দল নেমে পড়ল মাঠে। মাঠের দুই দিকে সারি দিয়ে দাঁড়িয়ে চলল মিনিট দশেক হালকা কসরত। তারপর রেফারির বাঁশি। শুরু হয়ে গেল বল নিয়ে আক্রমণ-পাল্টা আক্রমণ। খেলার শুরুতে ব্রাজিলের পক্ষে গোল করে দলকে এগিয়ে নিলেন তাদের অধিনায়ক শ্যামলী বসাক। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দিলেন না আর্জেন্টিনার আইরিন পারভীন। প্রথমার্ধ শেষ হলো ১-১ গোলে। দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি করেন আর্জেন্টিনা দলের জান্নাতুল ফেরদৌস। ফল দাঁড়াল ২-১।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের পরিচালক কমিউনিকেশন আসিফ সালেহ, শিক্ষা কর্মসূচির কর্মসূচি ব্যবস্থাপক রাশেদা পারভীন। আয়োজকেরা জানালেন, ব্র্যাক নারী ও কিশোরীদের উজ্জীবিত করতে এই ‘উন্নয়নের জন্য ক্রীড়া’ শীর্ষক এই ফুটবল ম্যাচের আয়োজন করেছে। ব্র্যাক ১৯৯৩ সাল থেকে দেশে কিশোর-কিশোরীদের উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। সারা দেশে তাদের নয় হাজার কিশোরী ক্লাব রয়েছে। এই ক্লাবগুলোতে রয়েছে ৫০টি ফুটবল দল এবং ৪০টি করে ক্রিকেট ও ভলিবল দল।