ঢাকার সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় বছর পর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হলো ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। ঢাকার ক্রিকেটে ভিক্টোরিয়ার এটা চতুর্থ শিরোপা। ১৯৭৪-৭৫ মৌসুমে প্রথম বিভাগ ক্রিকেট নামে যাত্রা শুরু ঢাকার শীর্ষ লিগের। ১৯৮৭-৮৮ মৌসুমে নতুন নাম হয় প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। এখন পর্যন্ত হওয়া ৩৭টি আসরে সবচেয়ে বেশি ১৭ বার চ্যাম্পিয়ন হয়েছে এবার পঞ্চম হওয়া আবাহনী। এর মধ্যে তিনবার হ্যাটট্রিক শিরোপা জিতেছে আকাশি-নীলরা। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান চ্যাম্পিয়ন হয়েছে নয়বার। বাংলাদেশ বিমান লিগের সেরা হয়েছে ছয়বার। এবারের রানার্সআপ ওল্ড ডিওএইচএস দুবার ও ব্রাদার্স চ্যাম্পিয়ন হয়েছে একবার।