ঢাকায় অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান কাপ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ৪ নম্বর গ্রুপের খেলা ঢাকায় হয়েছিল গত মে মাসে। সেটির সফল আয়োজনের ফল এল এবার। মেয়েদের আরেকটা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার সুযোগ পেয়েছে বাংলাদেশ। আগামী বছর এপ্রিল থেকে জুনের মধ্যে এএফসি অনূর্ধ্ব-১৪ মহিলা আঞ্চলিক ফুটবলের দ্বিতীয় আসর বসবে ঢাকায়।