ঢাকায় আকিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক সপ্তাহের জন্য হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের পেসারদের পরামর্শক হিসেবে কাল সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছেছেন পাকিস্তানের সাবেক পেসার ও সংযুক্ত আরব আমিরাতের সাবেক কোচ আকিব জাভেদ।
বিসিবি একাডেমি মাঠে আজ সকাল নয়টা থেকে কাজ শুরু করবেন আকিব। সাত দিনের প্রথম চার দিন তিনি কাজ করবেন এইচপি স্কোয়াডের ১৭ জন পেসারকে নিয়ে। জাতীয় দলের পেসারদের নিয়ে কাজ করবেন পরের দুই দিন। আকিবের এই ক্লাসে থাকার কথা মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, আল আমিন, মোহাম্মদ শহীদ, কামরুল ইসলাম, শফিউল ইসলাম ও মুক্তার আলীর।
শেষ দিনে আকিবের সঙ্গে একটা সেশন থাকবে স্থানীয় কোচদেরও।