ঢাকায় আন্তর্জাতিক টিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮৭ সালে দক্ষিণ এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ হয়েছিল মিরপুর ইনডোরে। ১৯৯১ সালে বিকেএসপিতে এশিয়া কাপ। ২০ বছর পর আরেকটি আন্তর্জাতিক টিটি টুর্নামেন্টের আয়োজন করছে বাংলাদেশ। আগামী ২৪ মে পল্টন উডেনফ্লোরে শুরু হবে ১০ দলের টুর্নামেন্ট, যার নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধুর নামে। পাঁচ দিনের আমন্ত্রণমূলক প্রতিযোগিতায় বাংলাদেশের সঙ্গে থাকছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড।