ঢাকায় আন্তর্জাতিক টেনিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমনা টেনিস কমপ্লেক্সে আগামীকাল শুরু হচ্ছে ২৬তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট (আইটিএফ)। আইটিএফ জুনিয়র র‌্যাঙ্কিংয়ের গ্রেড-৫-এর টুর্নামেন্টে অংশ নিচ্ছে স্বাগতিক বাংলাদেশসহ অস্ট্রেলিয়া, বসনিয়া-হারজেগোভিনা, চীন, চীনা তাইপে, যুক্তরাজ্য, হংকং, ভারত, ইতালি, কোরিয়া, কুয়েত, হল্যান্ড, পাকিস্তান, ফিলিপাইন, রাশিয়া, সিঙ্গাপুর, স্পেন, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্রের ১০৮ জন খেলোয়াড়। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে ফোকাল পয়েন্ট। কাল আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় বিস্তারিত তথ্য।