ঢাকায় আন্তর্জাতিক বাস্কেটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় বসছে বঙ্গবন্ধুর তনয় শেখ কামালের নামে আন্তর্জাতিক বাস্কেটবল টুর্নামেন্ট। আগামীকাল থেকে শুরু হয়ে শেষ হবে ৩০ জুলাই। ভারত (পশ্চিমবঙ্গ একাদশ), নেপাল, ভুটান, মালদ্বীপ, মালয়েশিয়া (অনূর্ধ্ব-১৮ দল) ও বাংলাদেশ—এই ছয়টি দেশের অংশগ্রহণে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে টুর্নামেন্ট। এরপর সেরা চার দল খেলবে সেমিফাইনালে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান সিটিসেল। কাল সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানান ফেডারেশন সাধারণ সম্পাদক এ কে সরকার। উপস্থিত ছিলেন সিটিসেলের চিফ অপারেটিং অফিসার ডেভিড লি, হেড অব মার্কেটিং তাসলিম আহমেদ।