ঢাকায় আন্তর্জাতিক মার্শাল আর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল ঢাকায় শুরু হচ্ছে দ্বিতীয় ফজিলাতুন্নেসা আন্তর্জাতিক মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ। আয়োজক বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন কাল জানিয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়াম ও উডেনফ্লোরে চার দিনের প্রতিযোগিতায় নেপালের দুটি, ভারতের তিনটি, শ্রীলঙ্কা, ঘানা, মিসর, গ্রিস, পাকিস্তান, সিরিয়া, আলজেরিয়া, ফিলিস্তিন, জর্ডান, ডেনমার্ক ও স্বাগতিক বাংলাদেশের অংশগ্রহণের কথা রয়েছে। প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির চেয়ারম্যান সাংসদ হাসানুল হক ইনু। মার্কেন্টাইল ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এটির বাজেট ২৭ লাখ টাকা।