ঢাকায় আন্তর্জাতিক ম্যারাথন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিযোগিতাটা হওয়ার কথা ছিল আগামী ১৮ জানুয়ারি। কিন্তু তীব্র শীত আর কুয়াশার কারণে সেটা পিছিয়ে হবে আগামী ১ মার্চ। ‘দি বিগ বাংলা রান’ শিরোনামের এই ১০ কিলোমিটার আন্তর্জাতিক ম্যারাথন হবে ঢাকায়। গুলশান শিশুপার্ক থেকে শুরু হবে দৌড়—নিকেতন, মহাখালী, তাজউদ্দীন সড়ক, বিজয় সরণি উড়ালসেতু হয়ে সেটি শেষ হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে।বাংলাদেশে প্রথমবারের মতো মিনি আন্তর্জাতিক ম্যারাথনের আয়োজন করছে প্রবাসী বাঙালিদের সংগঠন দি বিগ বাংলা রান। পৃষ্ঠপোষণায় সিলেটের দি কমনওয়েলথ ইউনিভার্সিটি। এতে দৌড়ানোর জন্য এরই মধ্যে নাম নিবন্ধন করেছেন দিল্লি কমনওয়েলথ ম্যারাথনে বিজয়ী কেনিয়ার জন কেলাই। ইথিওপিয়া ও যুক্তরাজ্যের আরও পাঁচজন ম্যারাথনার অংশ নেবেন। ১৩ থেকে ৬৫ বছর বয়সী যে কেউ অংশ নিতে পারবেন ম্যারাথনে। আগ্রহীদের কলাবাগান ক্রীড়াচক্রে বা অ্যাথলেটিকস ফেডারেশনে যোগাযোগ করতে বলা হয়েছে। অনলাইনেও নাম নিবন্ধন করা যাবে এই ঠিকানায়— www.thebigbanglaৎun.com। কাল অ্যাথলেটিকস ফেডারেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানান দি বিগ বাংলা রানের চেয়ারম্যান আবেদুর রহমান (শিমু), ফেডারেশন কর্মকর্তা তোফাজ্জল হোসেন প্রমুখ।