ঢাকায় আসছেন মরগান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১১ বিশ্বকাপের ট্রফি উন্মোচন অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশ ঘুরে গেছেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকতা হারুন লরগাতসহ আন্তর্জাতিক ক্রিকেটের অনেক রথী-মহারথী। এবার আসছেন খোদ আইসিসি সভাপতি ডেভিড মরগান। বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামালের আমন্ত্রণে আগামী ২২ মার্চ ঢাকা আসবেন তিনি।তিন দিনের সফরে বোর্ড সভাপতি ছাড়াও মরগান সাক্ষাত্ করবেন বিসিবি পরিচালকদের সঙ্গে। ওই সময় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলবে বাংলাদেশ-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট।