ঢাকায় এআরএস বাছাইপর্ব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমলাপুর স্টেডিয়ামে কাল শুরু হয়েছে এয়ারটেল রাইজিং স্টার ফুটবলের ঢাকা অঞ্চলের বাছাইপর্ব। সারা দিন নাম নিবন্ধন করিয়েছে প্রায় আড়াই হাজার কিশোর। বাফুফের ছয় কোচের তত্ত্বাবধানে কমলাপুরের এবড়োখেবড়ো মাঠেই চলেছে এই পর্ব। ১৫ মিনিটে দুই দলে খেলছে সাতজন করে। খেলোয়াড়ের স্কিল, টেকনিক, ট্যাকটিস, শুটিং, হেডিং দক্ষতা বিচার করে কোচরা দিচ্ছেন ইয়েস কার্ড। তবে ইয়েস কার্ডেই সব নয়—দিন শেষে এখান থেকে দেওয়া হচ্ছে ১৬ জনকে স্টার কার্ড। চার দিনের বাছাই শেষে এদের মধ্য থেকেই নেওয়া হবে ঢাকা অঞ্চলের চূড়ান্ত ১৬ খুদে ফুটবলার। দেশের আটটি অঞ্চল থেকে নির্বাচিত ২০০ জন থেকে বাছাই করা ১২ জন যাবে লন্ডনে, ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল স্কুলের অনুশীলনে।