ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল এখন ঢাকায়। বাংলাদেশের সঙ্গে দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিতে আজ সোমবার সকালে ঢাকায় এসে পৌঁছেছে ক্যারিবীয় দল।সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ঢাকায় ১৩ নভেম্বর। ২১ নভেম্বর দেশের নতুন টেস্ট ভেন্যু খুলনায় শুরু হবে দ্বিতীয় টেস্ট। ৩০ নভেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের সঙ্গে ৮ নভেম্বর তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে ওয়েস্ট ইন্ডিজ দল।এক বছরের মধ্যে এটি ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় বাংলাদেশ সফর। সর্বশেষ সফরে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিতে হেরে গেলেও টেস্ট ও ওয়ানডে—দুটিতেই সিরিজ জিতেছিল তারা। সর্বশেষ সফরে অবশ্য একটি ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬১ রানে অলআউট করেছিল বাংলাদেশ।গত ১৪ অক্টোবর টেস্ট সিরিজের দল ঘোষণা করেন ক্যারিবীয় নির্বাচকেরা। আগের সফরের ১০ জন ক্রিকেটারকে এবারের টেস্ট সিরিজের দলে রাখা হয়েছে।বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছে পাকিস্তানের বিপক্ষে। ঢাকায় গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত ওই ম্যাচের পর কোনো টেস্ট খেলার সুযোগ পায়নি মুশফিকুর রহিমের দল। তবে বন্ধ ছিল না ওয়ানডে আর টি-টোয়েন্টি। এ সময়ে চারটি ওয়ানডে, আটটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও নয়টি বেসরকারি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল।