ঢাকায় ফিরল হকি দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ড শেষে দিল্লি থেকে কাল দেশে ফিরেছে জাতীয় হকি দল। কাল রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা জানান ফেডারেশনের কর্মকর্তারা। বিমানবন্দরে নেমে দলের কোচ মাহবুব হারুন জানান, ‘আমাদের লক্ষ্য ছিল তৃতীয় রাউন্ড। কিন্তু পরের রাউন্ডে উঠতে পারিনি বলে খারাপ লেগেছে। খেলোয়াড়েরা তাদের পঞ্চাশ ভাগ দিয়েছে, তাতেই এই ফলাফল। তবে এখানেই থেমে থাকতে চাই না আমরা। এই সাফল্য ধরে রাখতে হলে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প চালু রাখতে হবে আমাদের। ক্যাম্পের পরিবেশ আরও উন্নত করতে হবে। পাশাপাশি সরকারও যেন হকির দিকে আরেকটু দৃষ্টি দেয়, সেই প্রত্যাশা করি।’ দ্বিতীয় রাউন্ডের পাঁচ ম্যাচের তিনটিতে জিতে তৃতীয় হয়েছে বাংলাদেশ।