ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ২২ ডিসেম্বর শুরু হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট। চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। এই প্রতিযোগিতায় অংশ নেবে মালদ্বীপ, নেপাল, আফগানিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান ও বাংলাদেশ। টুর্নামেন্ট উপলক্ষে কাল রাজধানীর একটি হোটেলে জার্সি ও লোগো উন্মোচন করে ভলিবল ফেডারেশন।