ঢাকায় বিশ্বকাপ ট্রফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের আগেই বাংলাদেশে চলে এল বিশ্বকাপের ট্রফি! উদ্বোধনী অনুষ্ঠানের আগ পর্যন্ত এই ট্রফি নিয়ে প্রচারণা চালাবে আইসিসির দুই স্পনসর হিরো হোন্ডা ও পেপসি।বিশ্বকাপের ট্রফি আজ ঢাকায় আসবে, নাকি এসে গেছে কালই, এ নিয়ে ধোঁয়াশা আছে। তবে একটি সূত্রে জানা গেছে, কঠোর গোপনীয়তায় সেটি নাকি ঢাকায় পৌঁছে গেছে কালই।আজ সকাল সাড়ে নয়টায় হিরো হোন্ডার স্থানীয় পরিবেশক প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশের টঙ্গীর কার্যালয় থেকে বিশ্বকাপ ট্রফি নিয়ে শুরু হবে বিশেষ পথযাত্রা। ‘হিরো হোন্ডা হাংক’-এর দলের এই পথযাত্রায় সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রফি থাকবে বাংলাদেশ টেলিভিশন ভবনে। সেখানে একটি অনুষ্ঠান শেষে পুলিশ কমিশনারের অফিস হয়ে বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ট্রফির ঠিকানা ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম। হাংক ক্রিকেট চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী শেষে ট্রফি চলে যাবে বিসিএস কম্পিউটার সিটিতে। সেখানে সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত ট্রফির প্রদর্শনী চলবে। দর্শকেরা চাইলে কাপের সঙ্গে ছবি তুলতে পারবে তখন।হিরো হোন্ডার পর বিশ্বকাপের ট্রফি নিয়ে প্রচারণা চালাবে পেপসি। এরপর বিসিবিরও আছে বিশ্বকাপ ট্রফি নিয়ে বিশেষ পরিকল্পনা।