ঢাকায় বেভান আসছেন জোন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দ্য ফিনিশার’ মাইকেল বেভান এখন ঢাকায়। বিপিএলের দল চিটাগাং কিংসের ব্যাটিং কোচ হিসেবে কাল রাতে ঢাকায় পৌঁছেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ব্যাটসম্যান। আজ রাতে দলটির সঙ্গে যোগ দেওয়ার কথা অস্ট্রেলিয়ারই আরেক সাবেক ব্যাটসম্যান ডিন জোন্সেরও। চিটাগাং কিংসের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব পালন করবেন তিনি।অস্ট্রেলিয়ার হয়ে ১৮টি টেস্ট ও ২৩২টি ওয়ানডে খেলেছেন বেভান। ডিন জোন্স খেলেছেন ৫২টি টেস্ট ও ১৬৪টি ওয়ানডে। তাদের নিয়ে চিটাগাং কিংসের টিম ম্যানেজমেন্টের প্যানেল পূর্ণ হলো। এর আগে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ যোগ দিয়েছেন দলের কোচ হিসেবে। মিজানুর রহমান ও সাইফুল ইসলাম আছেন বোলিং আর ফিল্ডিং কোচের দায়িত্বে। ট্রেনার হিসেবে আছেন অস্ট্রেলিয়ার ডিন উডফোর্ড। এ ছাড়া জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে নির্বাচক মিনহাজুল আবেদীনকে গতকাল উপদেষ্টা নিয়োগ দিয়েছে চিটাগাং কিংস।