ঢাকায় মহিলা ক্রিকেট দলের নতুন কোচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী মাসেই আয়ারল্যান্ড সফর। বাংলাদেশ মহিলা ক্রিকেট দল এরপর সেপ্টেম্বরে হোম সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকার মেয়েদের সঙ্গে, অক্টোবের চীনে যাবে মহিলা এশিয়া কাপ খেলতে। আসন্ন এই আসরগুলোতে সালমা খাতুনের দল কোচ হিসেবে পাচ্ছে ওসাদি বীরাসিঙ্গেকে। মহিলা দলের দায়িত্ব নিতে পরশু ঢাকায় এসেছেন শ্রীলঙ্কান এই পুরুষ কোচ।আপাতত ছয় মাসের জন্য দায়িত্ব দেওয়া হলেও দলের পারফরম্যান্স ভালো হলে বীরাসিঙ্গের চুক্তির মেয়াদ বাড়তেও পারে। বিসিবির মহিলা উইংয়ের প্রধান আবদুল্লাহ আল ফুয়াদ জানিয়েছেন, অন্যান্য সুযোগ-সুবিধা ছাড়াও মাসে সাড়ে চার হাজার মার্কিন ডলার বেতন পাবেন নতুন কোচ।বিশ্বকাপ বাছাইপর্বে মহিলা দলের কোচের দায়িত্ব পালন করা ভারতের মমতা মাবেন বর্তমানে মহিলা উইংয়ের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন।