ঢাকায় মিনি ম্যারাথন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দি বিগ বাংলা মিনি ম্যারাথনে অংশ নেওয়ার কথা ছিল কমনওয়েলথে সোনাজয়ী কেনিয়ান ম্যারাথনার জন ক্যালাইয়ের। কিন্তু শেষ মূহূর্তে নাম প্রত্যাহার করে নিয়েছেন এই দৌড়বিদ। তবে আগামীকাল ঢাকায় হতে যাওয়া দিনব্যাপী মিনি ম্যারাথনে দৌড়াবেন কেনিয়ার কিমবেভেস ও লেবাননের এল ঘাসান। সকাল নয়টায় শুরু হবে ১০ কিলোমিটার দীর্ঘ মিনি ম্যারাথন। গুলশান-২ থেকে শুরু হয়ে এটি শেষ হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। এতে অংশ নেবেন দুই হাজার ২৭৫ জন দৌড়বিদ। পদক ছাড়াও সোনাজয়ী খেলোয়াড় পাবেন এক হাজার ইউএস ডলার। ম্যারাথনটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর।