ঢাকায় ম্যাকিন্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এর আগে যখন দায়িত্বে ছিলেন, তখন একাডেমির ছিল না এমন সুরম্য ভবন, ছিল না সুদৃশ্য মাঠ ও এত সুবিধা। এসব দেখে তাই যথেষ্টই খুশি রিচার্ড ম্যাকিন্স। একাডেমির দায়িত্বপ্রাপ্ত বিসিবি পরিচালক গাজী আশরাফ হোসেন ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীকে কাল জানিয়েছেন, একাডেমির কোচের দায়িত্ব নিতে রাজি তিনি। তবে পরিবার নিয়ে যেহেতু আসছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তাই বাচ্চাদের স্কুলসহ অন্য সুবিধাগুলো একটু দেখে নিতে চান অস্ট্রেলিয়ান কোচ।