ঢাকায় রাসেল চট্টগ্রামে মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার ফুটবল লিগে কাল শেখ রাসেল ২-১ গোলে মোহামেডানকে এবং মুক্তিযোদ্ধা ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২০ মিনিটে ওয়াহেদের গোলে এগিয়ে যায় মোহামেডান। মিঠুন জোড়া গোল করে ৩ পয়েন্ট এনে দেন শেখ রাসেলকে। চট্টগ্রামে মুক্তিযোদ্ধার জয়সূচক গোলটি ইব্রাহিমের। ২৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে উঠে এল মুক্তিযোদ্ধা। ২ পয়েন্ট কম নিয়ে চারে মোহামেডান। ২৩ ম্যাচ আবাহনীর পয়েন্ট ৪৩, শেখ জামাল ৫২। ২৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শেখ রাসেল ছয়ে, আটে চট্টগ্রাম আবাহনী (২২)।