ঢাকায় শুরু ফালদো সিরিজ গলফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুর্মিটোলা গলফ কোর্সে কাল শুরু হয়েছে আন্তর্জাতিক জুনিয়র গলফ টুর্নামেন্ট ফালদো সিরিজ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ। এতে পারের চেয়ে ১২ শট কম খেলে লিডারবোর্ডে সবার ওপরে রয়েছে গতবারের বাংলাদেশের চ্যাম্পিয়ন আকবর খান। দুইয়ে আছে মোহাম্মদ রাসেল, সে খেলেছে পারের সমান শট। টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ৮৮ জন গলফার। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন গলফার আগামী মার্চে সুযোগ পাবে ভিয়েতনামে অনুষ্ঠেয় ফালদো সিরিজ এশিয়ার গ্র্যান্ড ফাইনালে। কাল খেলার উদ্বোধন করেন গলফ ফেডারেশনের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামসুল ইসলাম ও ফালদো সিরিজের এশিয়া-ইউরোপের টুর্নামেন্ট অ্যাডমিনিস্ট্রেটর ওসমান রাফিদি বিন রামলান।