ঢাকায় সাফ কংগ্রেস ১৫ ফেব্রুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) দ্বিতীয় মেয়াদে সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন। এটা একরকম চূড়ান্ত হয়ে গেছে কাঠমান্ডুতে গত সেপ্টেম্বরে সাফ ফুটবল চলাকালে। বাকি শুধু সাফের কংগ্রেসে আনুষ্ঠানিক সিদ্ধান্ত। কংগ্রেসের সেই তারিখ চূড়ান্ত হয়েছে কাল কুয়ালালামপুরে সাফের সভায়। কুয়ালালামপুর থেকে ফোনে সালাউদ্দিন জানালেন, ‘সাফের কংগ্রেস হবে আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকায়। সেদিনই সভাপতি নির্বাচনসহ আরও কিছু সিদ্ধান্ত হবে।’