ঢাকায় সাফ জুনিয়র অ্যাথলেটিকস?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছর শ্রীলঙ্কায় হওয়ার কথা দক্ষিণ এশিয়ান জুনিয়র অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ। কিন্তু নিজস্ব সমস্যার কারণে শ্রীলঙ্কা এ আয়োজনটি করতে চাইছে না। তারা বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনকে প্রস্তাব দিয়েছে ঢাকায় আয়োজন করা যায় কি না ভেবে দেখতে। দুইয়ে দুইয়ে চার মিললে এটা হবে দেশের মৃতপ্রায় অ্যাথলেটিকসে একটু হলেও প্রাণ ফেরানোর উপলক্ষ।
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস বিষয়টা নিয়ে কথা বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের সঙ্গে। মন্ত্রী নাকচ করে দেননি আবার হ্যাঁ বলেননি। তাই ব্যাপারটা ঝুলে আছে। ইব্রাহিম চেঙ্গিস কাল জানিয়েছেন, ‘ঈদের পর মন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করে আবার কথা বলব। আমরা তো চাই ঢাকায় সাফ জুনিয়র অ্যাথলেটিকস আয়োজন করতে। কিন্তু সমস্যা হলো অনেক টাকার প্রয়োজন। টাকার ব্যবস্থা করা গেলে আমরা শ্রীলঙ্কাকে ইতিবাচক সংকেত দেব।’