ঢাকায় হল্যান্ড দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল্যান্ড ম্যাচ নিয়ে বাংলাদেশের পরিকল্পনা কী? ইংল্যান্ড ম্যাচের আগেই হল্যান্ড প্রসঙ্গ কেন? পরশু দিল্লিতে ভারতের কাছে হেরে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন শেষ হয়ে যাওয়া হল্যান্ডের পরের ম্যাচটি বাংলাদেশের বিপক্ষে। ১৪ মার্চ, চট্টগ্রামে। এই ম্যাচটি খেলতে গতকাল বিকেলেই বাংলাদেশের মাটিতে পা রেখেছে পিটার বোরেনের দল। ম্যাচটি চট্টগ্রামে হলেও উঠেছে তারা ঢাকার শেরাটন হোটেলে। চার ম্যাচের চারটিতেই হার, দ্বিতীয় রাউন্ডের আশা ফুরালেও ডাচ অধিনায়ক পিটার বোরেন ঢাকায় পৌঁছেই জানিয়ে দিয়েছেন, জয়ের স্বপ্ন নিয়েই বাংলাদেশে এসেছেন তাঁরা। ‘বাংলাদেশ খুবই ভালো দল’—সাকিব আল হাসানের দলের প্রতিও সমীহ ঝরেছে বোরেনের কণ্ঠে।