প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩১ মে ঢাকায় বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও নেপালকে নিয়ে ফিবা অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের দক্ষিণ এশিয়ান অঞ্চলের বাছাইপর্ব। খেলা হবে ধানমন্ডি বাস্কেটবল ফেডারেশন ও মিরপুর শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল এশিয়ান জুনিয়র বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পাবে। আগামী আগস্টে ওই প্রতিযোগিতা হবে ইরানে।
শুরুতে শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্ট করার ইচ্ছা থাকলেও দক্ষিণ এশিয়ার সব দেশের সাড়া পায়নি বাস্কেটবল ফেডারেশন। এ জন্য আপাতত কর্মকর্তারা এই টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন।