ঢাবি আন্তবিভাগ ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তবিভাগ ক্রিকেটের উত্তরাঞ্চল চ্যাম্পিয়ন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ। কাল বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে তারা ৮ উইকেটে হারিয়েছে ইসলামিক স্টাডিজ বিভাগকে। প্রথমে ব্যাট করে ম্যানেজমেন্ট স্টাডিজ ১০৮ রান করে। ইসলামিক স্টাডিজ রান তাড়া করতে এসে ১০০ রানে অলআউট। বিজয়ী দলের তাসামুল ১৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাচ শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। —বিজ্ঞপ্তি