ঢাবি আন্তবিভাগ ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে ইতিহাস বিভাগ। কাল কেন্দ্রীয় খেলার মাঠে তারা ১-০ গোলে হারিয়েছে অর্থনীতি বিভাগকে। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ইতিহাস বিভাগের পারভেজুর রহমান। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হুসাইন। বিজ্ঞপ্তি।