ঢুসে রেফারির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুবেন রিভেরা ভাসকেজ নামটিকে ফুটবলের কালো ইতিহাসে লিখে রাখতে হবে আলাদা করেই। মেক্সিকোর এই ফুটবলার মাঠে যে ঢুস দিয়ে মৃত্যু ডেকে এনেছেন রেফারির। ঘটনা গত রোববারের। মেক্সিকোর একটি অপেশাদার ফুটবল ম্যাচে ভিক্তর ত্রেহো নামের এক রেফারি ফাউলের দায়ে ভাসকেজকে লাল কার্ড দেখান। এরপরই শুরু হয়ে যায় উত্তেজনা-হাতাহাতি। একপর্যায়ে রাগের মাথায় রেফারিকে ঢুস মেরে বসেন ভাসকেজ। সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে মাটিয়ে লুটে পড়েন রেফারি। প্রথমে অজ্ঞান হয়েছেন ভাবা হলেও পরে জানা যায় রেফারির হৃৎস্পন্দন পাওয়া যাচ্ছে না। তবে কেউ কিছু বুঝে ওঠার আগেই মাঠের পাশে থাকা একটি পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে যান ঘাতক ভাসকেজ। শেষ খবর পাওয়া পর্যন্ত ভাসকেজ এখনো পলাতক। এএফপি।