তকলিচের চোট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত অক্টোবরে ইরাকে এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাইপর্বে খেলতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন। আর মাঠে নামতে পারেননি জাতীয় দলের স্ট্রাইকার তকলিচ আহমেদ। এবারের মৌসুমে খেলবেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে। কিন্তু চোটের কারণে ফেডারেশন কাপে খেলা হচ্ছে না সিলেটের তরুণের।
বাঁ হাঁটুতে চোট পাওয়ায় চিকিৎসক এক মাসের বিশ্রাম দিয়েছেন। চোট সারিয়ে মাঠে ফেরার চেষ্টা করবেন তকলিচ। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিশিয়ান দেবাশিস চৌধুরীকে দেখিয়েছেন। তাঁর পরামর্শমতোই নিয়মিত জিম করছেন, হালকা অনুশীলনও করছেন।