তথ্য সত্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক স্কুলছাত্রী পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান চলচ্চিত্রের ক্যাপ্টেন জ্যাক স্প্যারো অর্থাৎ জনি ডেপকে চিঠি লিখেছিল, যেন তিনি তাকে স্কুল পালাতে সাহায্য করেন। মজার ব্যাপার হলো, জনি ডেপ সেই চিঠিতে সাড়া দিয়েছিলেন!
ডিজনির চলচ্চিত্র প্রিন্সেস অ্যান্ড দ্য ফ্রগ থেকে অনুপ্রাণিত হয়ে অনেক শিশুই ব্যাঙকে চুমু খেতে শুরু করে। এমনকি ছবিটি মুক্তি পাওয়ার পর ৫০টি শিশু ব্যাঙ-বাহিত ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।
কার্টুন অ্যানিমেটেড চরিত্র শ্রেককে তৈরি করা হয়েছে ফরাসি রেসলার মরিস টিলেটের আদলে।
টিভি সিরিজ, গেম অব থ্রোনস-এর প্রতিটি পর্ব নির্মাণ করতে খরচ হয় ছয় মিলিয়ন ডলার!
হরর ছবি শরীরের ক্যালরি হ্রাস করতে সহায়ক। গবেষকদের মতে, একটি ভয়ের ছবি দেখা আর আধঘণ্টা হাঁটা সমান!