তথ্য সত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন পর্যন্ত নির্মিত অ্যানিমেটেড চরিত্রগুলোর মধ্যে ব্রেভ সিনেমার মেরিডা চরিত্রটি সবচেয়ে কঠিন ছিল অ্যানিমেটরদের জন্য। মেরিডার কোঁকড়া চুলের নাড়াচাড়া তৈরি করতেই টানা তিন বছর খাটতে হয়েছে তাঁদের!

হ্যাংওভার চলচ্চিত্রে এড হেলমসের দাঁত তুলে ফেলার দৃশ্যে কোনো ‘স্পেশাল ইফেক্ট’ ব্যবহার করা হয়নি। হেলমসের সামনের একটি দাঁত নেই, দৃশ্যায়নের সময় তিনি কেবল তাঁর নকল দাঁতটি খুলে ফেলেছেন।

ট্রান্সফরমারস: ডার্ক সাইড অব দ্য মুন চলচ্চিত্রের শুটিংয়ের সময় প্রায় ৫৩২টি গাড়ি ভাঙতে হয়েছে।

জেমস বন্ডেরক্যাসিনো রয়েল চলচ্চিত্রের শুটিংয়ের সময় এক বিকেলেই তিনটি অ্যাসটন মার্টিন ডিবিএস গাড়ি ধ্বংস করতে হয়েছে, যার একেকটির মূল্য প্রায় তিন লাখ ডলার!

টম হ্যাংকসের লম্বা চুল-দাড়ি রাখা এবং ৫০ পাউন্ড ওজন কমাতে কাস্ট অ্যাওয়ে ছবির নির্মাণকাজ প্রায় এক বছর বন্ধ ছিল।

সূত্র: আইএমডিবি