তদন্ত করবে ঘানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্ট ঘানা এবার বিদায় নিল গ্রুপপর্ব থেকেই। বিশ্বকাপে দলের এই ব্যর্থতার কারণ অনুসন্ধানে প্রাতিষ্ঠানিক তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জন দ্রামানি মাহামা। ব্যর্থতার পেছনে দলের অভ্যন্তরীণ কোন্দলেরই দায় দেখছে প্রায় সবাই। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পর্তুগালের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই দলের দুই তারকা খেলোয়াড় সুলে মুন্তারি ও কেভিন-প্রিন্স বোয়াটেংকে পাঠিয়ে দেওয়া হয় দেশে। এএফপি।