তদন্তের মুখোমুখি কন্তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ পাতানো বিতর্ক নিয়ে এই মুহূর্তে তোলপাড় ইতালীয় ফুটবল। অনেকের পাশাপাশি এ ব্যাপারে অভিযোগের তীর ছুটে গেছে সদ্যই জুভেন্টাসকে ইতালীয় সিরি ‘আ’ জেতানো কোচ অ্যান্তনীয় কন্তের দিকে। তিনি অবশ্য নিজেকে নির্দোষ দাবি করেছেন। তবে কন্তেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন তদন্ত কর্মকর্তারা। এ জন্য তাঁকে ১৩ জুলাই ম্যাচ পাতানোর অভিযোগ তদন্তের জন্য গঠিত কমিশনের সামনে হাজির হতে হবে।কন্তের বিরুদ্ধে অভিযোগ, ২০১১ সালে তিনি যখন সিয়েনার কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তখন নোভারার বিপক্ষে একটি ম্যাচ ছেড়ে দিয়েছিলেন। কন্তে এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁকে এ ব্যাপারে সর্বাত্মক সমর্থন দিয়ে যাচ্ছে তাঁর বর্তমান ক্লাব জুভেন্টাস। কন্তে একসময় জুভেন্টাসের হয়ে খেলতেন।ইতালীয় ফুটবল ফেডারেশন ও পুলিশ যৌথভাবেই এই অভিযোগের তদন্ত করছে। তদন্তে এরই মধ্যে সিয়েনার বিপক্ষে অভিযোগ প্রমাণিত হয়েছে এবং দলটিকে জরিমানা করা হয়েছে। সিয়েনাকে যেহেতু জরিমানা করা হয়েছে, সে ক্ষেত্রে কোচ হিসেবে কন্তেও এ ব্যাপারে যেকোনো শাস্তির ঝুঁকির মধ্যে আছেন। কন্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তিনি আজীবনের জন্য নিষিদ্ধ হতে পারেন। রয়টার্স।