তদন্তের মুখোমুখি ডি মারিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইচ্ছেয় হোক বা নিজের অজান্তে, ব্যাপারটা তো ঘটে গেছে। আর সেটার দায়ও নিতে হচ্ছে আঙ্গেল ডি মারিয়াকে। মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় ‘অশোভন’ অঙ্গভঙ্গি করার দায়ে এখন আর্জেন্টাইন ফুটবলারের বিরুদ্ধে তদন্ত করবে রিয়াল মাদ্রিদ।

সোমবার রাতে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে মারিয়াকে উঠিয়ে গ্যারেথ বেলকে মাঠে নামান কোচ কার্লো আনচেলত্তি। মাঠ থেকে দৌড়ে বের হওয়ার সময় ‘অশোভন’ অঙ্গভঙ্গি করেন ডি মারিয়া। ব্যাপারটা ভালোভাবে নেননি রিয়াল সমর্থক এবং কর্মকর্তারা। যদিও পরে ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে রিয়াল উইঙ্গার দাবি করেছেন এটা আপত্তিকর ছিল না, ‘মাঠ থেকে বের হওয়ার সময় ওটা ছিল আমার স্বাভাবিক অঙ্গভঙ্গি। আমি সমর্থক বা কোচের উদ্দেশে ও রকম করিনি। বিশেষ করে দৌড়ানোর সময় যেকোনো পুরুষ এমনটা করতে পারে।’

তবে ডি মারিয়া অস্বীকার করলেও ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করেছে রিয়াল। ক্লাবের এই উদ্যোগকে অবশ্য সঠিক বলেই মানছেন আর্জেন্টাইন উইঙ্গার। ওয়েবসাইট।