তবু আশাবাদী জহির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তুতি ম্যাচে অনুশীলনটাই মুখ্য। সেই লক্ষ্যেই কাল ভারতীয় দল এবং ক্রিকেট অস্ট্রেলিয়া সভাপতি একাদশের মিলিত সিদ্ধান্তে শেষ দিনে ৩০ ওভার করে ব্যাটি-বোলিং হলো। ফলে আগের দিনের ৭ উইকেটে ২৫১ রানেই প্রথম ইনিংস ঘোষণা করে সভাপতি একাদশ।প্রথম ইনিংসে ৫৪ রানের লিড নিয়ে ভারতীয়রা কাল নিজেদের ৩০ ওভারে করেছে ২ উইকেটে ৯০ রান। জয়ের জন্য স্বাগতিকদের লক্ষ্য ছিল ৩০ ওভারে ১৪৫ রান। কিন্তু দুই ওপেনার ও পথে হাঁটেনইনি! প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান এড কাওয়ানের পরিবর্তে দ্বিতীয় ইনিংসে ফিলিপ হিউজের সঙ্গে ওপেন করেন উসমান খাজা। বিনা উইকেটে ১০০ করে সভাপতি একাদশ। ম্যাচ ড্র। হিউজ ৫৬ আর খাজা অপরাজিত থাকেন ৪২ রানে। কিন্তু এ দিয়ে বক্সিং ডে টেস্টের দলে তাঁরা ঢুকতে পারেননি। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান এড কাওয়ান ডাক পেয়েছেন টেস্ট দলে।প্রথম ইনিংসে ১২ রান করা শেবাগ দ্বিতীয় ইনিংসে ৮ রানে আউট। অপরাজিত ৪২ রান করে রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন ২০১১ সালে আন্তর্জাতিক সেঞ্চুরি না-পাওয়া গৌতম গম্ভীর। তবে প্রস্তুতি ম্যাচ থেকে ভারতের বড় প্রাপ্তি, জহির খান ও ইশান্ত শর্মার ফিট ঘোষিত হওয়া। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও উইকেটশূন্য, তবে ৫ ওভারে ১৩ রান দেওয়া জহির নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী। যে আত্মবিশ্বাসে ভর করে সিরিজের ভাগ্য গড়ে দেওয়ার স্বপ্ন দেখছেন ভারতের বাঁহাতি পেসার, ‘সফরটি আমার জন্য গুরুত্বপূর্ণ। সিরিজের ভাগ্য গড়ে দিতে চাই আমি।’ চোটের কারণে প্রথম ইনিংসে বোলিং করেননি, তবে দ্বিতীয় ইনিংসে ৪ ওভার বোলিং করে ইশান্ত শর্মা জানিয়ে দিয়েছেন, বক্সিং ডে টেস্টের জন্য তিনি তৈরি। ওয়েবসাইট।