তবু আশায় ইন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টার মিলানের ভবিষ্যৎ লক্ষ্য লিওনেল মেসি—এমনটা বলে আলোড়ন তুলেছিলেন ক্লাবের নতুন সভাপতি এরিক তোহির। পরে বলেছিলেন, স্রেফ মজা করতেই ওটা বলা। কিন্তু আর্জেন্টাইন মহাতারকাকে কেনা নাকি অসম্ভব নয়! ইন্টারের নতুন মালিক নতুন করে বলছেন, ক্লাবের আর্থিক অবস্থা একেবারেই সঙ্গিন হয়ে পড়ার আগ পর্যন্ত মেসিকে কেনা সম্ভব। তবে মানছেন, সময় বেশি নেই বলে দলবদলের জানুয়ারি সূচিতে মেসি কেন, তাঁর মানের কাউকে সান সিরোতে আনা সম্ভব নয়। ওয়েবসাইট।