তবু ইনিংস ব্যবধানে হার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের প্রথম ইনিংসই শেষ হয়নি গতকাল চতুর্থ দিন পর্যন্ত। পাঁচ দিনের ম্যাচে মাঠে গড়ানোর কথা ৪৫০ ওভার। বিপরীতে মাঠে গড়াল মাত্র ওভার ২৯৮ ওভার! খেলার অনেক বড় একটা অংশ কেড়ে নেওয়ার পরও কার্ডিফ টেস্টের ফল—শ্রীলঙ্কার হার ইনিংস ও ১৪ রানে!বৃষ্টির আধিপত্যের ম্যাচে চতুর্থ দিনেই স্পষ্ট হয়েছিল, ড্রয়ে শেষ হতে চলেছে টেস্ট। আজও শেষ দিনেও বৃষ্টির বাধায় লাঞ্চ পর্যন্ত খেলা মাঠে গড়ানো সম্ভব হয়নি। নিষ্প্রাণ ড্র যখন প্রত্যাশিত, তখন নিজেদের পায়ে কুড়াল মারার মত করেই ইংল্যান্ডকে ইনিংস জয় ‘উপহার’ দিলেন লঙ্কান ব্যাটসম্যানরা!কারণটা কন্ডিশন, নাকি ক্রিস ট্রেমলেট-গ্রায়েম সোয়ানদের ‘জাদুকরী’ বলে লঙ্কান ব্যাটসম্যানরা অসহায় আত্মসমর্পণ করলেন সেটা বিতর্কের বিষয়। তবে দ্বিতীয় ইনিংসে মাত্র ২৪.৪ ওভার খেলে ৮২ রানে অলআউট হওয়ার লজ্জার ভার ব্যাটসম্যানদেরকে নিতেই হবে। বল হাতে ঝড় তোলে ট্রেমলেট ও সোয়ান চারটি করে এবং স্টুয়ার্ট ব্রড দুটি উইকেট শিকার করেন।সংক্ষিপ্ত স্কোর:শ্রীলঙ্কা প্রথম ইনিংস—৪০০ইংল্যান্ড প্রথম ইনিংস ৪৯৬/৫ ডিক্লেয়ারশ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস ৮২