তবু এটা মিলান ডার্বি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই সাজ সাজ রব নেই, নেই যুদ্ধের দামামাও। গতকাল পর্যন্ত সিরি ‘আ’র পয়েন্ট তালিকায় ইন্টার মিলানের অবস্থান পাঁচে, মিলানের দশে। তবু ‘মিলান ডার্বি’ বলে কথা! সান সিরোতে আজ তাই উত্তাপ কিছু থাকছে আগের মতোই। পয়েন্টে মিলানের চেয়ে এগিয়ে থাকলেও সাম্প্রতিক ফর্ম ভালো নয় ইন্টারের। লিগে সর্বশেষ চার ম্যাচে কোনো জয় নেই। ওদিকে সিরি ‘আ’র শীর্ষে থাকা জুভেন্টাসের চেয়ে ২৪ পয়েন্টে পিছিয়ে পড়েছে মিলান। তবে এই দলটাই চ্যাম্পিয়নস লিগে বইছে ইতালির পতাকা। লিগে সর্বশেষ পাঁচ ম্যাচের কোনোটিতে হারেনি তারা (একটি জয়, চারটি ড্র)। আজও একটা জয় নিয়েই বড়দিনের ছুটিতে যাওয়ার ইচ্ছে মিলানের। এএফপি।