তবু জোকোভিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইম্বলডন ফাইনালে অ্যান্ডি মারের কাছে সরাসরি সেটে হার। বিশ্বের এক নম্বর পুরুষ খেলোয়াড় নোভাক জোকোভিচ মোটেই নিজের মতো করে খেলতে পারেননি। তবে কাল প্রকাশিত এটিপি র‌্যাঙ্কিংয়ে এই ব্যর্থতার প্রতিফলন নেই। উল্টো বাড়তি ৪৮০ রেটিং পয়েন্ট পেয়ে ধরে রেখেছেন এক নম্বর স্থানটা। রেটিং বেড়েছে অ্যান্ডি মারেরও, তবে জোকোভিচের ১২৩১০ পয়েন্টের চেয়ে এখনো প্রায় হাজার তিনেক পয়েন্টে পিছিয়ে আছেন বিশ্বের দুই নম্বর খেলোয়াড়। রজার ফেদেরার ও রাফায়েল নাদালকে টপকে তিনে উঠেছেন স্পেনের ডেভিড ফেরার। নাদাল চারে উঠেছেন, কিন্তু ১০ বছরের মধ্যে এই প্রথম পাঁচে নেমে গেছেন ফেদেরার। র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফটা দিয়েছেন পোল্যান্ডের উকাশ কুবোত। ৬৮ ধাপ ডিঙিয়ে ৬২ নম্বরে উঠেছেন উইম্বলডনের কোয়ার্টার ফাইনালিস্ট।

মেয়েদের বিভাগে শীর্ষে যথারীতি সেরেনা উইলিয়ামস। উইম্বলডন চ্যাম্পিয়ন মারিওন বারতোলি আট ধাপ এগিয়ে উঠে এসেছেন সাতে, রানারআপ সাবিনা লিসিকি ছয় ধাপ এগিয়ে ১৮-তে। তথ্যসূত্র: এটিপি ও ডব্লটিএ।

শীর্ষ ১০ (বন্ধনীতে অবস্থান পরিবর্তন)

পুরুষ

১ (-)     নোভাক জোকোভিচ     ১২৩১০

২ (-)     অ্যান্ডি মারে     ৯৩৬০

৩ (+১)      ডেভিড ফেরার     ৭২২০

৪ (+১)     রাফায়েল নাদাল     ৬৮৬০

৫ (-২)     রাজার ফেদেরার     ৫৭৮৫

৬ (-)     টমাস বার্ডিচ     ৪৮৬৫

৭ (+১)     দেল পোত্রো     ৪৫০০

৮ (-১)     জো-উইলফ্রায়েড সোঙ্গা     ৩৪৮০

৯ (-)     রিচার্ড গ্যাসকেট     ৩০৪৫

১০ (-)     স্তানিস্লাস ভাভরিঙ্কা     ২৯১৫

মহিলা

১ (-)     সেরেনা উইলিয়ামস     ১১৮৯৫

২ (+১)     মারিয়া শারাপোভা     ৯২৩৫

৩ (-১)     ভিক্টোরিয়া আজারেঙ্কা     ৮৮২৫

৪ (-)     আগ্নিয়েস্কা রাদভানস্কা     ৫৯৬৫

৫ (+১)     লি না     ৫৫৫৫

৬ (-১)     সারা এরানি     ৫১৮০

৭ (+৮)     মারিওন বারতোলি     ৪৬৭৫

৮ (-)     পেত্রা কেভিতোভা     ৪৪৩৫

৯ (-২)     অ্যাঞ্জেলিক কেরবার     ৩৯৭০

১০ (-১)    ক্যারোলিন ওজনিয়াকি    ৩৬৬০