তবু জোকোভিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইম্বলডন ফাইনালে অ্যান্ডি মারের কাছে সরাসরি সেটে হার। বিশ্বের এক নম্বর পুরুষ খেলোয়াড় নোভাক জোকোভিচ মোটেই নিজের মতো করে খেলতে পারেননি। তবে কাল প্রকাশিত এটিপি র্যাঙ্কিংয়ে এই ব্যর্থতার প্রতিফলন নেই। উল্টো বাড়তি ৪৮০ রেটিং পয়েন্ট পেয়ে ধরে রেখেছেন এক নম্বর স্থানটা। রেটিং বেড়েছে অ্যান্ডি মারেরও, তবে জোকোভিচের ১২৩১০ পয়েন্টের চেয়ে এখনো প্রায় হাজার তিনেক পয়েন্টে পিছিয়ে আছেন বিশ্বের দুই নম্বর খেলোয়াড়। রজার ফেদেরার ও রাফায়েল নাদালকে টপকে তিনে উঠেছেন স্পেনের ডেভিড ফেরার। নাদাল চারে উঠেছেন, কিন্তু ১০ বছরের মধ্যে এই প্রথম পাঁচে নেমে গেছেন ফেদেরার। র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফটা দিয়েছেন পোল্যান্ডের উকাশ কুবোত। ৬৮ ধাপ ডিঙিয়ে ৬২ নম্বরে উঠেছেন উইম্বলডনের কোয়ার্টার ফাইনালিস্ট।মেয়েদের বিভাগে শীর্ষে যথারীতি সেরেনা উইলিয়ামস। উইম্বলডন চ্যাম্পিয়ন মারিওন বারতোলি আট ধাপ এগিয়ে উঠে এসেছেন সাতে, রানারআপ সাবিনা লিসিকি ছয় ধাপ এগিয়ে ১৮-তে। তথ্যসূত্র: এটিপি ও ডব্লটিএ। শীর্ষ ১০ (বন্ধনীতে অবস্থান পরিবর্তন)পুরুষ১ (-) নোভাক জোকোভিচ ১২৩১০২ (-) অ্যান্ডি মারে ৯৩৬০৩ (+১) ডেভিড ফেরার ৭২২০৪ (+১) রাফায়েল নাদাল ৬৮৬০৫ (-২) রাজার ফেদেরার ৫৭৮৫৬ (-) টমাস বার্ডিচ ৪৮৬৫৭ (+১) দেল পোত্রো ৪৫০০৮ (-১) জো-উইলফ্রায়েড সোঙ্গা ৩৪৮০৯ (-) রিচার্ড গ্যাসকেট ৩০৪৫১০ (-) স্তানিস্লাস ভাভরিঙ্কা ২৯১৫মহিলা১ (-) সেরেনা উইলিয়ামস ১১৮৯৫২ (+১) মারিয়া শারাপোভা ৯২৩৫৩ (-১) ভিক্টোরিয়া আজারেঙ্কা ৮৮২৫৪ (-) আগ্নিয়েস্কা রাদভানস্কা ৫৯৬৫৫ (+১) লি না ৫৫৫৫৬ (-১) সারা এরানি ৫১৮০৭ (+৮) মারিওন বারতোলি ৪৬৭৫৮ (-) পেত্রা কেভিতোভা ৪৪৩৫৯ (-২) অ্যাঞ্জেলিক কেরবার ৩৯৭০১০ (-১) ক্যারোলিন ওজনিয়াকি ৩৬৬০